যারা শিখতে চান, কিন্তু সুযোগ পাননি — তাদের জন্য
আমাদের সমাজে অনেকেই আছেন, যারা ছোটবেলায় কুরআন শেখার সুযোগ পাননি, বা শিখলেও চর্চার অভাবে ভুলে গেছেন। চাকরি, ব্যবসা আর সংসারের ব্যস্ততায় মাদরাসায় গিয়ে নতুন করে শেখা তাদের পক্ষে কঠিন। এই মানুষগুলোর কথা ভেবেই ২০২২ সালে ইসলামিক লাইফ একাডেমির যাত্রা শুরু।
আমরা শুধু ভিডিও দেখিয়ে ছেড়ে দিই না। Zoom লাইভ ক্লাসে উস্তাদ নিজে প্রত্যেক শিক্ষার্থীর পড়া শোনেন এবং সাথে সাথে ভুল শুধরে দেন। আলহামদুলিল্লাহ, এভাবে ২৪টির বেশি ব্যাচে ১২০০+ ভাই-বোন শুদ্ধ করে কুরআন পড়তে শিখেছেন।
◎আমাদের লক্ষ্য
প্রতিটি মুসলিম পরিবারে অন্তত একজন যেন শুদ্ধভাবে কুরআন পড়তে পারেন, সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন এবং সন্তানদের শেখাতে পারেন।
✦আমাদের ভিশন
নির্ভরযোগ্য আলেমদের মাধ্যমে দ্বীনি শিক্ষাকে সহজ ভাষায়, সাশ্রয়ী খরচে দেশ-বিদেশের প্রতিটি বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া।



