রমাদানের পূর্বে, স্পেশাল লাইভ ব্যাচে
যুক্ত হওয়ার শেষ সুযোগ,
রেজিস্ট্রেশন বন্ধ হওয়ার পথে !

আর দেরি নয়!
২ ফেব্রুয়ারি থেকেই ক্লাস শুরু...

Days
Hours
Minutes
Seconds

Easy Quran Meaning Course

কুরআনের অর্থ শিখুন—সবচেয়ে সহজ পদ্ধতিতে

মাত্র " ২০ ক্লাসে " কুরআনের সর্বাধিক ব্যবহৃত শব্দগুলো শিখে,
ও স্মার্ট পদ্ধতিতে আরবি ব্যাকরণ বুঝে— "কুরআনের ৫০%" অর্থ বোঝার দক্ষতা অর্জন করুন । এবং নামাজ বুঝুন-সহজে।

"ইনশাআল্লাহ, আগামী দুই মাস হতে যাচ্ছে আপনার কুরআন শেখার সেরা সময়! আমাদের লক্ষ্য—আপনাকে একদম শুরু থেকে হাতে-কলমে শিখিয়ে এমন পর্যায়ে উন্নীত করা, যেন আপনি সালাত ও কুরআনের ৫০% অর্থ নিজেই হৃদয় দিয়ে অনুধাবন করতে পারেন।"

কেন এই কোর্সটি আপনার জন্য জরুরি?

আমরা অনেকেই ভাবি—”সময় হলে শিখব”। কিন্তু ব্যস্ততার দোহাই দিয়ে বছরের পর বছর চলে যায়, অথচ আল্লাহর কালামের অর্থ বোঝা হয়না।
চিন্তা করুন তো, আগামীকাল যদি আমাদের ডাক আসে, আমরা কি উত্তর দেব?

এই কুরআনের অর্থ বোঝার স্পেশাল ব্যাচটি বিশেষভাবে সাজানো হয়েছে তাদের জন্য—যারা ব্যস্ততার মাঝেও মাত্র দুই মাসে নিজেকে কুরআনের আলোয় আলোকিত করতে চান।

  1. যান্ত্রিক সালাত: আমরা ছোটবেলা থেকে নামাজ পড়ছি, কিন্তু রুকু-সিজদায় আল্লাহর কাছে কী বলছি তা জানি না। ফলে নামাজে মনোযোগ থাকে না।

  2. কুরআন শুধুই তিলাওয়াত:  কুরআন আল্লাহর পক্ষ থেকে আসা, আমাদের জন্য একমাত্র জীবন বিধান। এর সঠিক মর্মার্থ না বুঝে শুধু রিডিং পড়ে গেলে কি আল্লাহর কালামের প্রকৃত হক আদায় হয়?

  3. কঠিন ব্যাকরণ ভীতি: আরবি ব্যাকরণ অনেক কঠিন মনে হয়? আমাদের মেথডে কোনো জটিল গ্রামার মুখস্থ ছাড়াই আপনি অর্থ শিখবেন।

কিছুই পারেন না? কোনো সমস্যা নেই!
আমাদের লক্ষ্য—২০ টি ক্লাসেই কুরআনের ৫০% এর বেশী অর্থ শেখানো, ইনশাআল্লাহ।
(মনে রাখবেন শুরুতেই ১০০% টার্গেট নিলে, অনেক সময় কষ্ট সাধ্য এবং ঝরে পড়ার সম্ভাবনা থাকে তাই আমরা অল্প করে ৫০% দিয়ে শুরু করি ইনশাআল্লাহ।)

কোর্সের মেথডলজি "Our Unique Method"

আমরা গতানুগতিক পদ্ধতিতে এই কোর্স করাই না। আমাদের মেথডটি বিশ্বজুড়ে পরীক্ষিত। এই পদ্ধতি বিশ্বের ৩০টিরও অধিক দেশ অনুসরণ করে থাকে। 

গবেষণায় দেখা গেছে, কুরআনে প্রায় ৭৭,৫০০ শব্দ আছে। এর মধ্যে মাত্র ১২৫টি শব্দ (যা বারবার এসেছে) শিখলে কুরআনের প্রায় ৪০,০০০ শব্দের অর্থ (৫০%) বোঝা সম্ভব! আর এই শব্দগুলো আমরা সালাতের (নামাজের) মাধ্যমেই আপনাকে শিখিয়ে দেব।

Understand Quran Academy Method:

  • নামাজে যা পড়েন (সূরা ফাতিহা, শেষ ৬টি সূরা, তাসবিহ) সেগুলোর অর্থ শেখানো।

  • এবং ১২৫ টি শব্দ এর মধ্য দিয়েই কুরআনের ৫০% অর্থ শেখার বিশেষ কৌশল।
  • Neuro-linguistic programming and Easy Quranic Grammar 

  • প্রতিটি ক্লাসে নতুন শব্দের সাথে ব্যাকরণের সহজ প্রয়োগ।

এই কোর্সে__ TPI (Total Physical Interaction) এবং NLP (Natural Language Processing) মেথড ব্যবহার করেছি। যার ফলে আপনাকে ঘণ্টার পর ঘণ্টা মুখস্ত করতে হবে না, বরং খুব সহজেই আনন্দের সাথে কুরআনের অর্থ শিখতে পারবেন।

  • মুখস্থ বিদ্যার ওপর নির্ভরশীল হতে হয় না
  • সহজে মনে থাকে।
  • সম্পূর্ণ শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে শিক্ষা। 

প্রস্তুতি নিন এখন থেকেই — যেন এবারের রমজান হয় শ্রেষ্ঠ রমজান!

জীবনের অনেকগুলো রমজান তো পার করলেন। প্রতিবারই হয়তো তারাবির নামাজে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েছেন, কুরআন খতম দিয়েছেন, কিন্তু ইমাম সাহেব কী তিলাওয়াত করলেন বা আল্লাহ আপনাকে কী বললেন—তা বোঝেননি।

আসুন, এই রমজানটি হোক ভিন্ন। এবারের রমজান আসার আগেই নিজেকে প্রস্তুত করুন। আমাদের এই কোর্সে যুক্ত হয়ে সালাত ও কুরআনের অর্থ শিখুন, যেন এবারের তারাবি ও তিলাওয়াত হয় জীবন্ত, প্রাণবন্ত এবং অর্থবহ।

Course Curriculum
(সিলেবাসে কী কী কভার করা হবে?)

  • শব্দভাণ্ডার: কুরআনে বহুল ব্যবহৃত ১২৫টি শব্দ যা মোট কুরআনের ৫০% কাভার করে।
  • সালাত পর্ব: সূরা আল-ফাতিহা থেকে শুরু করে নামাজের শেষ পর্যন্ত পঠিত সকল দোয়া ও তাসবিহ।

  • সূরা পর্ব: কুরআনের শেষ ৬টি ছোট সূরা (শব্দে শব্দে অর্থ ও ব্যাখ্যা)।

  • ব্যাকরণ: আরবি ব্যাকরণের মৌলিক বিষয়গুলো (খুবই সহজ ও প্র্যাকটিক্যাল উপায়ে)।

  • অনুশীলন: ক্লাসেই প্র্যাকটিস এবং হোমওয়ার্ক।

ক্লাসের সময়সূচি ও নিয়মাবলি (যেভাবে ক্লাস হবে)

আমরা জানি আপনি ব্যস্ত, তাই আপনাদের সুবিধার্থে আমরা ক্লাসের সময় নির্ধারণ করেছি রাতের বেলা।

📅 কোর্স শুরু: ২ ফেব্রুয়ারি, ২০২৬
⏳ সময়কাল: ২০ ক্লাস / ২ মাস   (Season 02)
⏰ ক্লাসের সময়: রাত ৯:০০ টা থেকে ১০ টা পর্যন্ত (বাংলাদেশ সময়)  (রমাদানে রাত ১০ টা থেকে ১১ টা / তারাবীহ এর পরে) 

সাপ্তাহিক রুটিন (সপ্তাহে ৪ দিন):
📖 কুরআন শেখার ক্লাস: সোম, মঙ্গল ও বুধবার (টানা ৩ দিন)।
❤️ ইসলাহী মজলিস (আত্মশুদ্ধি, বয়ান ও জীবনঘনিষ্ঠ প্রশ্ন-উত্তর): বৃহস্পতিবার।

(নোট: বৃহস্পতিবারের ইসলাহী ক্লাসটি আপনার মন ও আত্মার খোরাক যোগাবে এবং দ্বীনের পথে অটল থাকতে সাহায্য করবে)


Course Instructor / প্রশিক্ষক

উস্তাদঃ তানজিল আহমেদ

কুরআন প্রশিক্ষক ও গবেষক

কামিল এম এ – হাদিস বিভাগ। 2012 সাল থেকে মানুষকে কুরআনিক জীবন গড়ার লক্ষ্যে কাজ করে আসছেন। 2014 থেকে 2019 সাল পর্যন্ত “একাডেমী অব কুরআন স্টাডিজ” এর ইনসট্রাক্টর হিসেবে নিযুক্ত ছিলেন। 2017 সালে রচনা করেছেন, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসলা মাসায়েল সংবলিত কিতাব “মুমিনের দোলনা”।

২০২২ থেকে “ইসলামিক লাইফ একাডেমী” এর প্রধান উস্তাদ হিসেবে খেদমতে রয়েছেন।

তিনি দীর্ঘ ৮ বছরের অধিক সময় ধরে কুরআন বিশুদ্ধকরণ ও অর্থ অনুধাবন নিয়ে কাজ করছেন। অফলাইনে অসংখ্য শিক্ষার্থীকে তিনি কুরআনের আলোয় আলোকিত করেছেন। তার সহজ ও সাবলীল উপস্থাপনা আপনাকে আরবি ভাষার ভয় দূর করে কুরআনের প্রেমে পড়তে সাহায্য করবে। তিনি বিশ্বখ্যাত 'Understand Quran Academy'-এর কারিকুলামে পাঠদানে অভিজ্ঞ।

রমজান খুব কাছে। শয়তানের ধোঁকায় আর দেরি করবেন না। এখনই সিদ্ধান্ত নিন, কারণ সাওয়াবের কাজে সিদ্ধান্ত নিতে দেরি করতে নেই।

সবার জন্য কুরআনের অর্থ শেখা সহজ করার লক্ষ্যে আমরা এই কোর্সের হাদিয়া নামমাত্র নির্ধারণ করেছি।

স্পেশাল অফার: ৪৫০ টাকা (মাসিক)

এই নামমাত্র হাদিয়ায় আপনি যা যা পাচ্ছেন: