আসন্ন রমজানে আল-কুরআন হোক আপনার হৃদয়ের প্রশান্তি –
সহীহ তিলাওয়াত ও নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতির ‘নাজেরা মাশক কোর্স’

(শুধুমাত্র পুরুষদের জন্য বিশেষ আয়োজন)

আমরা অনেকেই ছোটবেলায় কুরআন পড়া শিখেছি, কিন্তু দীর্ঘদিনের চর্চার অভাবে এখন তিলাওয়াতে জড়তা চলে এসেছে। নামাজে দাঁড়িয়ে যখন সূরা পড়েন, মনের অজান্তেই কি ভয় কাজ করে—“আমার উচ্চারণ কি ঠিক হচ্ছে? আল্লাহ কি আমার নামাজ কবুল করছেন?”

এই রমজানই হতে পারে সেই জড়তা কাটানোর সেরা সময়। নিয়ম-কানুন শেখার পর্ব শেষ, এখন প্রয়োজন সরাসরি ওস্তাদের সামনে পড়ে নিজের ভুলগুলো শুধরে নেওয়া বা ‘মাশক’ করা। ইসলামিক লাইফ একাডেমি এই রমজানে আপনাদের জন্য নিয়ে এসেছে নিজেকে শুধরে নেওয়ার সেই সুবর্ণ সুযোগ।

এই কোর্সে আমরা যা শিখব (কোর্স কারিকুলাম):

এই কোর্সটি তাত্ত্বিক নিয়মের চেয়ে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে।

নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি: নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পঠিতব্য সকল দোয়া, তাসবিহ ও সূরাগুলোর সহীহ উচ্চারণ এবং হালকা অর্থসহ মশক।
শুদ্ধ তিলাওয়াত: ৩০তম পারার শেষের ছোট ২০টি সূরা ওস্তাদের তত্ত্বাবধানে সম্পূর্ণ সহীহ করা।
ফজিলতপূর্ণ সূরা: সূরা ইয়াসিন, সূরা আর-রহমান, সূরা ওয়াকিয়াহ সহ গুরুত্বপূর্ণ ৪-৫টি সূরা মাশক করানো।
ধারাবাহিক নাজেরা: কুরআনের শুরু থেকে প্রতিদিন যতটুকু সম্ভব ওস্তাদের সামনে তিলাওয়াত করা এবং তাৎক্ষণিক ভুল সংশোধন।

কোর্সটি যাদের জন্য:

  • যারা পবিত্র কুরআন রিডিং পড়তে পারেন কিন্তু উচ্চারণে জড়তা আছে।
  • যারা তাজবিদের নিয়মগুলো জানেন কিন্তু প্রয়োগ করতে গিয়ে ভুল হয়।
  • যারা এই রমজানে খতম তোলার পাশাপাশি নিজের তিলাওয়াতকে সহীহ করতে চান।
  • (নোট: যারা একদম আলিফ-বা থেকে শিখতে চান, এটি তাদের জন্য নয়। এটি মূলত তিলাওয়াত শুদ্ধ করার প্র্যাকটিস বা মাশক কোর্স)

কোর্সের সময়কাল ও মাধ্যম:

🗓️ ক্লাস চলবে: পুরো রমজান মাস ব্যাপী (২৬ রমজান পর্যন্ত)।
📍 মাধ্যম: অনলাইন (ZOOM)।
ক্লাসের সময়: বিকাল ৩ টা ৩০ মিনিট থেকে ৪ টা ৩০ মিনিট পর্যন্ত (১৫ মিঃ আগে পরে) 

কোর্স ফি ও ভর্তি তথ্য:

ইলমে দ্বীন অর্জনে আমরা সাধ্যের মধ্যে সর্বোচ্চটুকু করার চেষ্টা করেছি।

💰 কোর্স ফি: মাত্র ১,০০০ টাকা

🤝 আমাদের লক্ষ্য সবার কাছে দ্বীনের আলো পৌঁছে দেওয়া। তাই কারো যদি আর্থিক প্রবল সমস্যা থাকে, আমাদের জানাবেন। আমরা সাধ্যমতো ছাড় দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ।

"ভুল তিলাওয়াতের গ্লানি মুছে, এবারের রমজান হোক সহীহ তিলাওয়াতের সূচনা।

ভর্তি কনফার্ম করতে নিচের বিকাশ নাম্বারে হাদিয়া পাঠিয়ে,  নিচের ফর্মটি ফিলাপ করে জমা দিন 

বিকাশ পার্সোনাল নাম্বারঃ 01711771089  (send money করবেন)