সামনে রমজান, এবার কি কুরআন সহীহ শুদ্ধভাবে শিখব না?
এই স্পেশাল কোর্সের লক্ষ্য- আসন্ন রমজানের পূর্বেই আপনাকে শূন্য থেকে আল-কুরআনের সহীহ তিলাওয়াত কারী হিসেবে গড়ে তোলা, ইনশাআল্লাহ।
আমরা অনেকেই ভাবি—”সময় হলে শিখব”। কিন্তু ব্যস্ততার দোহাই দিয়ে বছরের পর বছর চলে যায়, অথচ আল্লাহর কালাম শেখা হয় না।
চিন্তা করুন তো, আগামীকাল যদি আমাদের ডাক আসে, আমরা কি উত্তর দেব?
এই ৮ম ব্যাচটি বিশেষভাবে সাজানো হয়েছে তাদের জন্য—যারা ব্যস্ততার মাঝেও মাত্র দেড় মাসে নিজেকে কুরআনের আলোয় আলোকিত করতে চান।
এই কোর্সে যা থাকছে:
আমরা গতানুগতিক ধারার বাইরে TPI (Total Physical Interaction) এবং NLP (Natural Language Processing) মেথড ব্যবহার করেছি। যার ফলে আপনাকে ঘণ্টার পর ঘণ্টা মুখস্ত করতে হবে না, বরং খুব সহজেই আনন্দের সাথে আরবি শিখতে পারবেন।
আমরা জানি আপনি ব্যস্ত, তাই আপনাদের সুবিধার্থে আমরা ক্লাসের সময় নির্ধারণ করেছি রাতের বেলা।
কোর্স শুরু: ১লা জানুয়ারি, ২০২৬
সময়কাল: দেড় মাস (রমজানের আগেই সমাপ্ত ইনশাআল্লাহ)
ক্লাসের সময়: রাত ৮:০০টা – ৯:০০টা (বাংলাদেশ সময়)
সাপ্তাহিক রুটিন (সপ্তাহে ৪ দিন): কুরআন শেখার ক্লাস: শনি, রবি ও সোমবার (টানা ৩ দিন)।
ইসলাহী মজলিস (আত্মশুদ্ধি, বয়ান ও জীবন ঘনিষ্ট প্রশ্ন উত্তর): বৃহস্পতিবার।
(নোট: বৃহস্পতিবারের ইসলাহী ক্লাসটি আপনার মন ও আত্মার খোরাক যোগাবে এবং দ্বীনের পথে অটল থাকতে সাহায্য করবে)
নায়েবে মুহতামিম, জামিয়া কারিমিয়া মাদ্রাসা, মির্জাগঞ্জ। বিশিষ্ট কুরআন গবেষক, লেখক ও মুহাদ্দিস।
শিক্ষাগত যোগ্যতা: দেশের শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম মঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন।
অভিজ্ঞতা: দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কওমি অঙ্গনে কুরআন ও হাদিস শিক্ষাদানের বাস্তব অভিজ্ঞতা।
পাঠদান পদ্ধতি: তাঁর পড়ানোর ধরণ অত্যন্ত সহজ ও সাবলীল, যা একজন নতুন শিক্ষার্থীর জন্যও কুরআন শেখা আনন্দদায়ক করে তোলে।
দীর্ঘ সময় ধরে কুরআন ও হাদিসের পাঠদানে তিনি অভিজ্ঞ। তাঁর সহজ ও সাবলীল উপস্থাপনার কারণে শিক্ষার্থীরা খুব দ্রুত এবং সহিহ শুদ্ধভাবে কুরআন আয়ত্ত করতে পারেন।
সবার জন্য কুরআন শেখা সহজ করার লক্ষ্যে আমরা এই কোর্সের হাদিয়া নামমাত্র নির্ধারণ করেছি।